
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাশুদ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমেদ এবং আবুল ফজল মো. সানাউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি জানান, বৈঠকে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন আইন সংশোধনের প্রস্তাব পর্যালোচনা করা হয়। নির্বাচনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় আইনি কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশন প্রস্তুতি নিচ্ছে।
যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না:
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।