
ফখরুল মোস্তফা নোয়াখালী
নোয়াখালীর হাতিয়ায় অবস্থিত মোহাম্মদ আলী কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তুকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণভাবে ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কলেজের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ আজমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদ, হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকতারজ্জামান দোলন, শিক্ষানুরাগী আবুযর গীপারি সুমন, আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্ল্যাহ বোরহানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হরণী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন, মোহাম্মদ আলী কলেজ ছাত্রদলের সভাপতি এনায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক জিহাদ হোসেন।
এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের মধ্য থেকেও অনেকে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দদায়ক হয়ে ওঠে।