1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

চান্দিনায় ইবতিদা ফাউন্ডেশনের ক্যাম্পেইন প্রায় ১৫০ শিক্ষার্থী পেল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :

 

“মানবতার শুরু হোক আমাদের থেকেই”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার ধেরেরা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ইবতিদা ফাউন্ডেশন—মানবসেবা-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পায়।
শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেওয়াই ছিল এ মানবিক উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হওয়ার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহ ও সচেতনতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা করায় ধেরেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কামরুজ্জামান এবং সহযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফাউন্ডেশন।
এ ছাড়া বিশেষ সহযোগিতার জন্য এফ. এম. মান্নান তালুকদার ও শুভসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি আর্থিক সহায়তা, সময়, শ্রম ও মূল্যবান পরামর্শ দিয়ে যেসব শুভাকাঙ্ক্ষী ও সহযোগী এ উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতিও আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবতিদা ফাউন্ডেশন—মানবসেবা-এর সক্রিয় সদস্য মাসুদ পারভেজ ও জুনায়েদ।
মানবসেবার প্রত্যয়ে ইবতিদা ফাউন্ডেশন—মানবসেবা-এর এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!