1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

কচুয়ায় সাংবাদিক তোফাজ্জল হোসেন কামালের ছোট ভাই পলাশের জানাজা সম্পন্ন,

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

চাঁদপুরের কচুয়ায় সাংবাদিক তোফাজ্জল হোসেন কামালের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন পলাশের (৪৫) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার রহিমানগর বাজারসংলগ্ন গোহট গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুম মোয়াজ্জেম হোসেন পলাশ সাবেক শিক্ষা কর্মকর্তা মরহুম জয়নাল আবদীনের ছোট ছেলে।
জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ফারুকী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. মনজুর আহমেদ সেলিম, মরহুমের নিকটাত্মীয় অ্যাডভোকেট কাজী আব্দুল গফুর, মো. ওবায়েদ উল্লাহ ভুলন, মাস্টার আলী আহমদ, হাজী কবির আহমেদ, আলহাজ্ব আলমগীর হোসেন চৌধুরী, শফিকুল ইসলাম, মো. সেকান্দর আলী ও মরহুমের বোনজামাই মো. সাদেক মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম-ওলামা। এ ছাড়া এলাকার বিপুলসংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের চাচা মাওলানা মো. আবু তাহের।

পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মোয়াজ্জেম হোসেন পলাশকে ঢাকার প্রান্তপথ বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!