1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে কুমেক হাসপাতালে কৃষিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

ডেঙ্গুর বিস্তার রোধে সরকার ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

শনিবার (১৭ অক্টোবর) কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে তিনি হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধে নেওয়া পদক্ষেপ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা এস কে বড়ুয়া, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এম. হাসান, হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান, নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিকুর রহমান এবং কুমিল্লা মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিনহাজ তারেকসহ কুসিক ও কুমেকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!