1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

কচুয়ায় বিএনপি’র সভাপতি স্বপনের উপস্থিতিতে কোরবান আলীর ওমরা হজ্ব উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

 

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২ নম্বর আশরাফপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মো. কোরবান আলীর ওমরা হজ্ব পালন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আশরাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাজীর বাজার সংলগ্ন কোরবান আলীর নিজ বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে খাইরুল আবেদিন স্বপন বলেন কোরবান আলী ভাই দলের একজন ত্যাগে নেতা এবং সহযোগিতাকারী। আপনারা এখানে নেতৃত্ব স্থানীয় যারা আছেন সকলে দলের জন্য এবং মানুষের কল্যাণে নেতৃত্ব দিবেন। ইতিমধ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আপনাদের এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের বরাদ্দ দিয়েছেন, আপনাদের ওয়ার্ডে কোন উন্নয়ন কাজের সমস্যা থাকলে আমাকে জানাবেন আমি মন্ত্রী মহোদয়ের মাধ্যমে তা কার্যকর করার চেষ্টা করব ইনশাল্লাহ।
এছাড়াও তিনি দলের ত্যাগী নেতৃবৃন্দদেরকে মূল্যায়ন করে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সদস্য সচিব নাছির মির্জার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশরাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হোসেন ইমাম এবং বিশিষ্ট সমাজসেবক ডাক্তার রেফায়েত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মনজুর আহমেদ সেলিম, জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) আহ্বায়ক খালেদ হাসান, কচুয়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সদস্য সচিব আলমগীর হোসেন, গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে মো. কোরবান আলীর পবিত্র ওমরা হজ্ব পালন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!