
মোঃ আমিনুল ইসলামঃ
সোমবার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বরুড়া উপজেলা পরিষদ ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকী, একবাড়িয়া হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক স্বপন মজুমদার, ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেন,
এসময় আরও উপস্থিত ছিলেন রাজামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, শশইয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম হেলালী, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার। সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকরা উপস্থিত ছিলেন।