1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

দাউদকান্দিতে কাভার্ডভ্যানের ভেতর ৬৪ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায়, মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।

কুমিল্লা জেলার দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমানের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে কাভার্ডভ্যানটির ভেতরে থাকা দুটি বস্তা থেকে মোট ৬৪ (চৌষট্টি) কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!