1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৪

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বরুড়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজন, চুরি মামলায় একজন ও নিয়মিত মামলায় একজনসহ মোট চার আসামিকে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বরুড়া থানা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন—মো. জাবেদ হোসেন (৪০) ও মো. শাহআলম (৪৪)। জাবেদ হোসেন বরুড়ার ৯নং শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের বকুসার এলাকার বাসিন্দা এবং শাহআলম ৭নং ভাউকসার ইউনিয়নের ভাউকসার এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, জাবেদ হোসেনের পদবী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাহআলম ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া চুরি মামলায় মো. দুলাল মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা এলাকার বাসিন্দা।

অন্যদিকে নিয়মিত মামলায় সাজ্জাদুর রহমান ওরফে মিয়া শাওন (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরুড়া পৌরসভার পাটোয়ারী বাড়ি এলাকার বাসিন্দা।

বরুড়া থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!