
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
কচুয়া সীমান্তবর্তী কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা আমির হোসেনের ছেলে আজিজ হোসেন।
স্থানীয়দের ধারণা, আজিজ হোসেনকে অন্য কোথাও হত্যা করে তার মরদেহ কচুয়া উপজেলার সীমানায় এনে ফেলে রাখা হয়েছে।
খবর পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।