
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়ার গর্ব, জনমানুষের প্রিয় নেত্রী নাজমুন নাহার বেবি ঢাকা সেন্ট্রাল উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কচুয়া উপজেলা বিএনপির মহিলা সম্পাদিকা এবং আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শান্ত ইসলাম পপি।
নাজমুন নাহার বেবি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলনের সহধর্মিণী।