1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

চৌদ্দগ্রাম সীমান্তে ১০ বিজিবির অভিযান: মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স ও জর্দা জব্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত ১২টা ১০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আওতাধীন আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

১০ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর ব্রিজ নামক স্থান থেকে একটি মাইক্রোবাস এবং বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়।

জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজিবি জানায়, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

সূত্র: কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর প্রেস বিজ্ঞপ্তি, ১৫ অক্টোবর ২০২৬।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!