1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি উপলক্ষে র‍্যালি, সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালি ও মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গড়ে তোলার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন। বক্তব্যে তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণরূপে রোধ করা না গেলেও সঠিক পূর্বপ্রস্তুতি, সচেতনতা এবং সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। চৌদ্দগ্রাম উপজেলাকে যেকোনো দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে প্রশাসন সবসময় প্রস্তুত রয়েছে।” উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাঠপর্যায়ের কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় সাধারণ মানুষকে দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু তাহের, এ কে খোকন, জাকির মাহমুদ ও মীর হোসেন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটির কর্মসূচির মধ্য দিয়ে দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত ও সামাজিক প্রস্তুতি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!