1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

কুমিল্লা জোনাল সেটেলমেন্ট অফিসে সংবাদ সগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলা।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

কুমিল্লার জোনাল সেটেলমেন্ট অফিসে মাঠ পর্চা প্রদানে ঘুষ নেওয়ার সংবাদ সংগ্রহ কালে নয়া দিগন্তের ও এনটিভির সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। এসময় সাংবাদিকের হাতে থাকা মাইক্রোফোনটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে সেখানে অবস্থানকারী দালাল রহিম।

১৪ তারিখ দুপুর ১২ টায় জেলা পরিষদ এর ভিআইপি গেস্ট হাউজের ভিতরে সীমানায় অবস্থিত জোনালস সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার মেহরাব খানের কাছে ঘুষ ঘুষ নিয়ে কাজ করার ব্যাপারে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরবর্তীতে তিনি চেয়ার থেকে উঠে গেলে সাংবাদিকরা তাকে অনুসরন করতে গেলে সেখানে অবস্থিত দালাল রহিম নামে একজন সাংবাদিককে টেনে বাহিরে নিয়ে আসে এবং তার হাতে থাকা মাইক্রোফোনটি ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ফেলে ভেঙ্গে ফেলে।

এই ঘটনার পরপরই ট্রিপল নাইনে অভিযোগ করে পুলিশ প্রশাসনকে অবৈধ করা হয়। পরবর্তীতে পুলিশ সেখানে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে।

এর আগে প্রতিবেদকের কাছে সেটেলমেন্ট অফিসের ঘুষ দুর্নীতি নিয়ে অনেক অভিযোগ আসে সেই অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে সেটেলমেন্ট অফিসে গিয়ে অভিযোগে সত্যতা পাওয়া যায়। সেই অভিযোগের প্রেক্ষিতে সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার ও রেকর্ড কিপার মেহরাব খানের কাছে বক্তব্য নিতে গেলে সেখানে থাকা দালালরা সাংবাদিকদের উপর হামলা করে।

এছাড়াও সার্ভেয়ার মেহরাব খান এক গোপন ভিডিওতে বলেন যে জনগণকে সেবা দেওয়া তার কাজ নয় সরকার এসব নথি পুড়িয়ে ফেলতে বলেছে এগুলো জনগণকে দিতে না করেছে তারপরো তারা দিচ্ছে এবং সেই বিনিময়ে টাকা নিচ্ছে।

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!