1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

চাঁদপুরের কচুয়া পৌর সদরে অবস্থিত চাঁদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) ইনস্টিটিউটের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলনের সহধর্মিণী নাজমুন নাহার বেবি।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুন নাহার বেবি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শ্রেণিকক্ষে উপস্থিতি এবং ব্যবহারিক শিক্ষায় মনোযোগী হতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে মানসম্মত কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট মোঃ রইছ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজ উল্লাহ মাস্টার, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোঃ শাহজালাল প্রধান, কচুয়া পৌরসভা বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ কচি, জেলা বিএনপির সদস্য মনজুর আহমেদ সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম মৃধা এবং উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সাক্কু।

এ সময় আরও বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাজহারুল ইসলাম ও কচুয়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিন খান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সায়েম, সামিয়া আক্তার সাথী ও বিজয় বড়ুয়া।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ জহিরুল আলম।

অনুষ্ঠানের একপর্যায়ে ইনস্টিটিউট শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!