1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বরুড়ায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, জয়কামতায় যুব সমাজ ও এলাকাবাসীর মতবিনিময় সভা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আবুল কালাম আজাদ, বরুড়া

কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী উত্তর ইউনিয়নের জয়কামতা এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১০ অক্টোবর শনিবার বিকেল ৪টায় উপজেলার ১০ নম্বর শিলমুড়ী উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক খন্দকার নাদেরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) ছিম্পু বড়ুয়া এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন শিলমুড়ী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুহুল আমিন খন্দকার। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা ও সমাজসেবক মো. সুমন আহমেদ, কুমিল্লা মহানগর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান টিপু, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জোবায়ের হোসেন, উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. ফারুক হোসেন, শিলমুড়ী উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন মিয়া।

এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সাদেক হোসেন রেজভী ও মো. আব্দুস সালাম রেজভী, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর কুফল থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমেও মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

সভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলা এবং আগামী প্রজন্মের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!