
মোঃ আমিনুল ইসলামঃ
কুমিল্লার বরুড়ায় শনিবার সকালে উপজেলা প্রশাসনেরে উদ্যোগে প্রতি বছরের ন্যায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) আহসান হাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, পৌরসভা বিএনপির সভাপতি, সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর বরুড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ তপন কুমার ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব দত্ত। এসময় আরও উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি। সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার তপন বনিক। সভায় বক্তারা, আইন-শৃঙ্খলা এবং সার্বিক বিষয়ে নজরদারি জোরদার রাখার সিদ্ধান্ত নেন।