1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

কচুয়ায় জনকল্যাণমূলক কাজে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হোসাইন জাকির

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রহিমানগর-নবাবপুর সড়কের বড় বড় গর্ত ভরাট, দুর্ভোগ কমেছে যানবাহন চলাচলে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হোসাইন জাকির আবারও একটি জনকল্যাণমূলক কাজ করে স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রহিমানগর-নবাবপুর সড়কের গোহট উত্তর ইউনিয়নের মিয়ার বাজারের দক্ষিণ পাশে সড়কের মাঝখানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত ইট ও বালু দিয়ে ভরাট করে দেন তিনি।
দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশে বড় বড় গর্ত থাকায় যানবাহন চলাচলে চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল বিভিন্ন ধরনের যানবাহনকে। এমন পরিস্থিতিতে মোহাম্মদ হোসাইন জাকিরের উদ্যোগে গর্তগুলো ভরাট করায় সড়কে যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগও কমেছে।

স্থানীয়দের মতে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এলাকার মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এগিয়ে আসা জনসেবামূলক কাজেরই একটি ইতিবাচক দৃষ্টান্ত।

এলাকাবাসীর প্রত্যাশা, মোহাম্মদ হোসাইন জাকিরের মতো অন্যরাও জনস্বার্থে এগিয়ে আসবেন এবং এলাকার যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!