1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

কচুয়ার রহিমানগরে নলেজ কম্পিউটার ট্রেনিং একাডেমির এক যুগ পূর্তি, গুণিজন সম্মাননা ও কৃতি প্রশিক্ষণার্থী সংবর্ধনা

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগরে নলেজ কম্পিউটার ট্রেনিং একাডেমির এক যুগ পূর্তি উপলক্ষে গুণিজন সম্মাননা ও কৃতি প্রশিক্ষণার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের আগে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহু দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ শাহ মো. মেছবাহুল ইসলাম লতিফ।

প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনির হোসেন মিয়াজী।

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিলন গাজীর সভাপতিত্বে এবং রহিমানগর হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিউদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন পাটোয়ারী ও চাঁদপুর ডেপুডিল ইন্টারন্যাশনাল কলেজের ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল হেলাল।

বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য মোঃ মনজুর আহমেদ সেলিম।

আজীবন সম্মাননা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমানগর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. হুমায়ুন কবির। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন রহিমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল আমিন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন নলেজ কম্পিউটার ট্রেনিং একাডেমির সিইও এম এম ইব্রাহিম ইকবাল।

তিনি বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই নলেজ কম্পিউটার ট্রেনিং একাডেমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার উন্নয়ন ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কচুয়া উপজেলাসহ বরুড়া, চান্দিনা ও শাহরাস্তি উপজেলায় তিন হাজারের বেশি প্রশিক্ষণার্থীকে সফলভাবে প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!