
শান্তুু ধর ,কচুয়া
চাঁদপুরের কচুয়ার গর্ব, জনমানুষের প্রিয় নেত্রী নাজমুন নাহার বেবি ঢাকা সেন্ট্রাল উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহছানুল হক মিলনের সহধর্মিণী।
তাঁর এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ার খবরে চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। প্রিয় নেত্রীর এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ।
তাঁর এই নতুন দায়িত্বে শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
নাজমুন নাহার বেবির আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই কামনায় আমার পক্ষ থেকে
তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ফাইল ছবিঃ নাজমুন নাহার বেবি।।