1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

কচুয়ার নুরুল আজাদ কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছেন সভাপতি ফয়সাল আজাদ রুবেল

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় নুরুল আজাদ কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছে, কলেজ গভর্নিং বডির সভাপতি শিক্ষানুরাগী ফয়সাল আজাদ রুবেল।

শান্তুু ধর কচুয়া 

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নুরুল আজাদ কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেছেন, কলেজ গভর্নিং বডির সভাপতি শিক্ষানুরাগী মোঃ ফয়সাল আজাদ রুবেল। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে
উৎসব মুখর পরিবেশে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোস্তফা কামালের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তালুকদার, মিজানুর রহমান ফাহিম,অনাথ বন্ধু সরকার, আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় কলেজের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, অর্থনৈতিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই দিয়েছে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল আজাদের সুযোগ্য সন্তান, গভর্নিং বডির সভাপতি ফয়সাল আজাদ রুবেল। সভাপতির মহোদয়ের উদ্দেশ্য হলো,কোন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের আর্থিক সমস্যার কারণে পড়ালেখা যেন পিছিয়ে না যায়। সেই লক্ষ্যে তিনি সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন । একই সঙ্গে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছে তিনি । এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
অভিভাবকরা জানান, আমাদের সন্তানদের লেখাপড়া উৎসাহিত দেওয়ার জন্য কলেজ গভর্নিং বডির সভাপতি শিক্ষানুরাগী ফয়সাল আজাদ রুবেল ভালো উদ্যোগ নিয়েছে। অভিভাবকদের আর্থিক সমস্যার কারণে কোন শিক্ষার্থীরা যেনো লেখাপড়া পিছিয়ে না যায়,সেই জন্য মানবিক উদ্যোগ। উনার বাবা মরহুম নুরুল আজাদ একজন শিক্ষানুরাগী ছিলেন। অত্র এলাকায় শিক্ষা আলোকিত করার জন্য নুরুল আজাদ কলেজ, মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা মসজিদ করে দিয়েছেন। আমরা মরহুম নুরুল আজাদের জান্নাত কামনা করি পাশাপাশি উনার ছেলে ফয়সাল আজাদ রুবেলসহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!