
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলনের পক্ষ থেকে উপজেলার ৩৯টি পূজামণ্ডপে বিশেষ বরাদ্দ হিসেবে ১০০ টন চাল ও ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠানের মধ্যে এই বরাদ্দের ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক।
শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে এ বিশেষ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।