1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

কুমিল্লায় যুবদল নেতাকে কু’পি’য়ে হ’ত্যা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কুমিল্লায় যুবদল নেতা আবু কাউসারকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে ট্রমা হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হয়।

নিহত আবু কাউসার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেনের ছোট ভাই। তিনি নিজেও নগরীর ৪নং ওয়ার্ড যুবদলের নেতা। তাদের বাড়ি একই ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায়।

স্থানীয়রা জানান, কাউসার জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তাদের বেশ প্রভাব রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বন্ধু শামীমের নদীর পাড়ে কেনা জমি দেখতে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

নিহতের বড়ভাই কবির হোসেন জানান, মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়েছে। তার ময়নাতদন্ত চলছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে কারা এমন ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমাদের একাধিক টিম কাজ করছে মাঠে। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!