
মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারসংলগ্ন গোহট গ্রামের সাবেক শিক্ষা কর্মকর্তা মরহুম জয়নাল আবদীনের ছোট ছেলে মোয়াজ্জেম হোসেন পলাশ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার প্রান্তপথ বিআরবি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। সেখানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
মোয়াজ্জেম হোসেন পলাশ ঢাকা মতিঝিলের সীমান্ত ব্যাংক শাখায় এফএভিপি (FAVP) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার প্রান্তপথ বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
পলাশের বড় ভাই তোফাজ্জল হোসেন কামাল দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি তাঁর ছোট ভাইয়ের দ্রুত সুস্থতা কামনায় আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে মোয়াজ্জেম হোসেন পলাশের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।