1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

নির্বাচনী কেন্দ্র পূর্বের স্থানে বহালের দাবিতে স্মারকলিপি

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

সৌরভ হোসেন লাকসাম  

 

কুমিল্লার লাকসাম উপজেলার ১নং বাকই দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মালিবাউরতলা মাতৃছায়া আদর্শ কিন্ডারগার্টেনের পূর্বনির্ধারিত নির্বাচনী কেন্দ্রটি বহাল রাখার দাবিতে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ আগস্ট) এলাকাবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

সম্প্রতি কেন্দ্রটি ৬নং ওয়ার্ডের আশরা গ্রামের ইউনাইটেড মডেল হাইস্কুলে স্থানান্তর করা হয়েছে। এতে স্থানীয় ভোটারদের ভোগান্তির আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রটি পূর্বের স্থানে বহালের দাবি জানান এলাকাবাসী।

এ সময় স্মারকলিপি প্রদানকারীদের মধ্যে ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম, সজল সূত্রধর, মাস্টার আবদুর রব ও প্রদীপ দাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!