সৌরভ হোসেন লাকসাম
কুমিল্লার লাকসাম উপজেলার ১নং বাকই দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মালিবাউরতলা মাতৃছায়া আদর্শ কিন্ডারগার্টেনের পূর্বনির্ধারিত নির্বাচনী কেন্দ্রটি বহাল রাখার দাবিতে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৮ আগস্ট) এলাকাবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
সম্প্রতি কেন্দ্রটি ৬নং ওয়ার্ডের আশরা গ্রামের ইউনাইটেড মডেল হাইস্কুলে স্থানান্তর করা হয়েছে। এতে স্থানীয় ভোটারদের ভোগান্তির আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রটি পূর্বের স্থানে বহালের দাবি জানান এলাকাবাসী।
এ সময় স্মারকলিপি প্রদানকারীদের মধ্যে ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম, সজল সূত্রধর, মাস্টার আবদুর রব ও প্রদীপ দাস।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত