1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শেখ হাসিনা না ফেরা পর্যন্ত রাজপথ ছাড়ব না’— নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ, পুলিশের বাধা উপেক্ষা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

তিন হাজারের বেশি কর্মী-সমর্থকের মিছিল; সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা 

অনলাইন ডেক্স

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার সমর্থনে এবং সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় তিন হাজারের বেশি নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে অংশগ্রহণকারীরা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নেমেছি। আমাদের এই আন্দোলন চলবে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরে না আসবেন, ততদিন আমরা শান্ত হব না এবং রাজপথ ছাড়ব না।”

তিনি আরও বলেন, “দেশে বর্তমানে সন্ত্রাস ও চাঁদাবাজি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা মাঠে নেমেছি।”

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম মোতায়েন ছিল। তবে বিক্ষোভকারীদের সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!