1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

উত্তরদা ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলার ৬নং উত্তরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সাইফুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, ৬নং উত্তরদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মো. আবুল কাশেম এবং লাকসাম উপজেলা ছাত্রদলের সভাপতি নুর নবী মহসিন।

সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সওয়াব মজুমদার। সভা সঞ্চালনা করেন ৬নং উত্তরদা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!