1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

কুমিল্লায় বিজিবি-এসআরবির যৌথ অভিযান, অটোরিকশা থেকে ৫৬ বোতল বিয়ারসহ আটক ১

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির যৌথ অভিযানে ৫৬ বোতল বিয়ারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ও এসআরবি সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি করে ৫৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশাসহ একজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য কুমিল্লার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!