নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির যৌথ অভিযানে ৫৬ বোতল বিয়ারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশাও জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ও এসআরবি সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।
অভিযানকালে সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি করে ৫৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশাসহ একজনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য কুমিল্লার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক : মোঃ জহির , উপদেষ্টা : জসিম উদ্দিন খোকন ,বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟐𝟗𝟏𝟎𝟎𝟗𝟐𝟔
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: 𝟎𝟏𝟔𝟎𝟖𝟔𝟗𝟕𝟖𝟗𝟗
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত