1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

বরুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ আর নেই

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার বরুড়া পৌরসভাধীন অর্জুনতলা গ্রামের প্রবীণ রাজনীতিবিদ ও বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিটে বরুড়া ডক্টর’স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​তাঁর ইন্তেকালে বরুড়া উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!