
মোঃ আমিনুল ইসলাম:
কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানে যুবসমাজকে উদ্বুদ্ধ করা এবং দক্ষ ও স্বনির্ভর তরুণ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কুমিল্লার বরুড়ায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব উদ্যোক্তা ও আত্মকর্মীদের মাঝে ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় বরুড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।
বরুড়া তারুণ্য যুব সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহে আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জামান নিতু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল আহমেদ, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শাহাদাত হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খন্দকার জাফর ইকবাল, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী, বরুড়া পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন এবং বাঁচার ঠিকানা যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার।
এ ছাড়া যুব উদ্যোক্তা মীর আফরিন জাহান, মানববন্ধন কর্মী সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, বরুড়া তারুণ্য যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাসান, ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক অজিত সূত্রধর এবং ওরাই আপনজন সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন বক্তব্য দেন।
অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার আত্মকর্মী ও যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। যুব ঋণের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি গুজব ও অপপ্রচার প্রতিরোধ, নীতি-নৈতিকতার চর্চা এবং মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা তৈরিতে তরুণদের সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি যুবসমাজকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে বরুড়া উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।