1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

অক্টোবরে মব সহিংসতায় মৃত্যু বেড়েছে ৩৯ শতাংশ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

চলতি অক্টোবর মাসে মব-সহিংসতায় মৃত্যু ৩৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ)। সংস্থাটি বলছে, সেপ্টেম্বরের ২৩ থেকে বেড়ে চলতি মাসে মব-সহিংসতায় মৃত্যু হয়েছে ৩২ জনের।

আজ শনিবার প্রকাশিত মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) অক্টোবর মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের তুলনামূলক পরিসংখ্যানে উপস্থাপনে সংস্থাটি বলেছে, কিছু ক্ষেত্রে সহিংসতা কমলেও মানুষের জীবন, নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি এখনো স্বস্তিদায়ক নয়।

এমএসএফ জানিয়েছে, অক্টোবর মাসে মব সহিংসতায় নিহত হয়েছেন ৩২ জন। সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ২৩। অর্থাৎ এক মাসে প্রাণহানি বেড়েছে প্রায় ৩৯ শতাংশ। তবে আহতের সংখ্যা ৭৪ থেকে কমে ৫৪ হয়েছে। এই সময়ে চুরির অভিযোগে ১৪ জন, হত্যার অভিযোগে ১ জন, ডাকাতির অভিযোগে ১ জন, বাকবিতণ্ডার অভিযোগে ৫ জন, চাঁদাবাজি, জমি বিরোধ, পূর্বশত্রুতা, লেনদেন ও কটুক্তি প্রতারণায় ১১ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে রাজনৈতিক সহিংসতায় আহতের সংখ্যা ৩৮৪ থেকে কমে ৮৮ হলেও প্রাণহানির চিত্র উদ্বেগজনক। বিএনপি ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহতের সংখ্যা ১ থেকে বেড়ে ৫ হয়েছে। অজ্ঞাত হামলায় নিহত ৭ থেকে বেড়ে ৯ জন হয়েছে। অর্থাৎ সংঘর্ষ কমলেও প্রাণঘাতী হামলা ও নিরাপত্তাঝুঁকি কাটেনি।

অক্টোবরের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ কোন্দলে নিহত ৫ জনের মধ্যে ৪ জন বিএনপির এবং ১ জন আওয়ামী লীগের নেতাকর্মী। অজ্ঞাত হামলায় নিহত ৯ জনের মধ্যে ৭ জন বিএনপি ও দুইজন আওয়ামী লীগের নেতাকর্মী।

এমএসএফের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রাণহানি, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস কিংবা সামাজিক অবস্থান যা-ই হোক, প্রত্যেক নাগরিকের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের।

সুত্র আগামীর সময়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!