1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

কচুয়ায় এইচএসসিতে পাসের হার ৩৯.৯৬%, আলিমে ৬৪.১৩%

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মোট জিপিএ-৫ পেয়েছে ১০ জন, এইচএসসিতে সর্বোচ্চ পাসের হার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৩৯.৯৬ শতাংশ এবং আলিম পরীক্ষায় পাসের হার ৬৪.১৩ শতাংশ। দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১০ জন। এর মধ্যে এইচএসসিতে ৩ জন এবং আলিমে ৭ জন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৬২৯ জন। এ পরীক্ষায় ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ ফলাফলের দিক থেকে এগিয়ে রয়েছে।
প্রতিষ্ঠানটি থেকে ১৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ জন জিপিএ-৫সহ উত্তীর্ণ হয়েছে ১৫৬ জন। পাসের হার ৯১.২৩ শতাংশ।

অন্যদিকে, আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৯৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৫১.৬০ শতাংশ। কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৫০ শতাংশ।
এইচএসসি পরীক্ষায় ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ও আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন করে মোট ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অপরদিকে, আলিম পরীক্ষায় উপজেলার ১৪টি মাদ্রাসা থেকে ৪৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৯৫ জন। পাসের হার ৬৪.১৩ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭ জন।

আলিম পরীক্ষায় নিশ্চিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৭ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৫.৯২ শতাংশ।
সামগ্রিক ফলাফলে এইচএসসি ও আলিম পরীক্ষায় কচুয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে মোট ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!