1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বরুড়ায় ফুটপাত দখলমুক্ত অভিযান, প্রথমবার সতর্কতা—পুনরায় দখল করলে জরিমানা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম
কুমিল্লার বরুড়া পৌরসভায় পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাতের অবৈধ দখল অপসারণে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আসাদুজ্জামান রনির নেতৃত্বে পরিচালিত এ উদ্যোগকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জনস্বার্থে নেওয়া এ পদক্ষেপের জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকেই।
সোমবার (২ নভেম্বর) বরুড়া পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুটপাত দখল করে রাখা মালামাল ও বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
এ সময় ফুটপাত দখলকারীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। তবে অভিযানে কাউকে জরিমানা করা হয়নি। ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের জরিমানার আওতায় আনা হবে বলে জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ফুটপাত দখলের কারণে দীর্ঘদিন ধরে পথচারীদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হতো। ফুটপাত দখলমুক্ত করার এ উদ্যোগে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁরা এ কার্যক্রমের জন্য আসাদুজ্জামান রনিকে ধন্যবাদ জানান এবং শুধু অভিযান পরিচালনাই নয়, নিয়মিত তদারকির মাধ্যমে বরুড়া পৌরসভার ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখার আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বরুড়া পৌরসভা আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পথচারীবান্ধব নগরীতে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!