1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সুবর্ণচরে মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
36

মোঃ ফখরুল মোস্তফা, নোয়াখালী জেলা প্রতিনিধি।

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা এর চরবাটা সওদাগর হাট উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটবল (ফুটসাল) টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন।
শনিবার বিকেলে মরহুম মানিক মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ.বি.এম জাকারিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সারোয়ার দিদার, বেলাল হোসেন সুমন এবং শাকিল রিয়াজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব আরিফসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চরবাটা সওদাগর হাট (সেন্টার বাজার) ভিত্তিক সংগঠন ‘মরহুম মানিক মিয়া স্মৃতি সংসদ’ আয়োজিত উদ্বোধনী ম্যাচে স্থানীয় কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে টুর্নামেন্টের সূচনা প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে সুবর্ণচরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!