1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শেরপুর-৩ উপনির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
33

রাত পোহালেই শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচন। ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

বুধবার সকাল থেকেই প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ভোটগ্রহণের মালামাল শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা থেকে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

শ্রীবরদী উপজেলায় ৭২টি এবং ঝিনাইগাতী উপজেলায় ৫৬টি ভোটকেন্দ্র রয়েছে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে প্রার্থীদের সব ধরনের প্রচার বন্ধ রয়েছে ।

এ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শেরপুর-৩ আসন শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ভোটাররা ১২৮ কেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ভোট দেবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ কাজে ১২৮ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭৫১ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১৫০২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন বলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান।

নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি নির্বাচনি নিরাপত্তা জোরদারে র‌্যাবের ১০টি টিম মাঠে কাজ করবে এবং আরো চারটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে।

নির্বাচনে পুলিশের ২৬টি মোবাইল টিম মোতায়েন থাকবে। এ ছাড়া টহল টিম হিসেবে দুই শতাধিক সেনাবাহিনী সদস্য কাজ করবে।

এ ছাড়া সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দায়িত্ব পালন করবেন ১৪ জন নির্বাহী হাকিম, দুই উপজেলায় দুজন বিচারিক হাকিম এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির তিনজন যুগ্ম জেলা জজ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষকের পাশাপাশি প্রতি ভোটকেন্দ্রে পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য এবং ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!