
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী-৪ আসনে বিএনপি’র দলীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান এর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় চরজব্বর ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপি এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনের ধানেরশীষের প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান। বক্তারা জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে ধানেরশীষ কে বিজয় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা বিএনপির যুগ্নআহবায়ক এডঃ এবিএম জাকারিয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর মোঃ নিজাম উদ্দিন ফারুক এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির,নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডঃ আব্দুর রহমান,জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান হাফিজ,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দূখু,জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী,উপজেলা যুবদলের আহবায়ক বেলাল উদ্দিন সুমন,যুবদলের সদস্য সচিব মোঃ নুরুল হুদা প্রমূখ। প্রধান অতিথি ধানেরশীষের প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান বলেন ইতিমধ্যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষক এর দশ হাজার টাকা কৃষিঋন মওকুফ করার ঘোষনা দিয়েছেন,ইনশআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে ভূমিহীনদের মাঝে খাস ভূমি সঠিক ভাবে বন্টন,সুবর্ণচরে ১টি পৌরসভা করা,সোনাপুর থেকে সুবর্ণচর রেললাইন স্থাপন ও চর জব্বর ডিগ্রি কলেজকে জাতীয়করণের উদ্যোগ নেওয়াসহ একটি মহিলা কলেজ স্থাপন করার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।