
মোঃ শান্ত মিয়াঃ–
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ ও চান্দুরা–বুধন্তী) সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছে চান্দুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১ ফেব্রুয়ারি) চান্দুরা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের চান্দুরা বাজারে গণসংযোগ করা হয়। এ সময় নেতাকর্মীরা খেজুর গাছ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে খেজুর গাছে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির নেত্রী নাদিয়া পাঠান পাপন, বিজয়নগরে ডাক্তার রফিকুল ইসলাম, চান্দুরা ইউনিয়নের আফজাল হোসেন আলমগীর, হেলাল উদ্দিন, মোফারফ হোসেন মেম্বার, ফরিদ মেম্বার, নুরুল হক নেওয়াজ, মোহাম্মদ আলী, মাওলানা সিহাব ছিদ্দিকী, মন মিয়া, সোহাগ খন্দকার, সেলিম মিয়া, উসমান গনি রাজা, ফারুক খাঁনুা, আবদুল হান্নান, মালু মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নেতাকর্মীরা চান্দুরা বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতে হাতে লিফলেট তুলে দেন।
এ সময় বক্তব্যে নাদিয়া পাঠান পাপন বলেন,
“খেজুর গাছে ভোট দেওয়া মানেই বিএনপিকে ভোট দেওয়া। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে খেজুর গাছ প্রতীকে ভোট দিতে হবে।”
গণসংযোগ চলাকালে নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।