1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক রহমান

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
39

মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫-১৬ বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এ কাজটি করেছে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন এবং সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, মুসলিম ভাইয়েরা তাহাজ্জুদ এবং ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন। অন্য ধর্মের ভাই-বোনরাও সকাল-সকাল গিয়ে ভোটের লাইনে দাঁড়াবেন। শুধু ভোট দিয়ে চলে আসলে চলবে না, আপনার দেওয়া ভোটের হিসেব কেন্দ্রে থেকে বুঝে আনতে হবে।

নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম , জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান হাফিজ, কেন্দ্রীয় যুবদল নেতা কারিমুল হায় নাঈম, বিএনপি নেতা কাদের হালীমি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

তারেক রহমান বলেন, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের লোকজন মিলে আমাদের এই দেশটা গড়তে হবে। সকলে পরিশ্রম করে এই দেশটা গড়ে তুলতে হবে। কারণ এই দেশটায় আমাদের প্রথম এবং এই দেশটা আমাদের শেষ ঠিকানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!