1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
41

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, সদর সেব্বচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. দিপংঙ্কর বণিত সুজিত প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলেচনা সভায় নেতৃবৃন্দরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় দেশবাসির প্রতি আহবান জানান এবং সকল ষড়যন্তের বিরুদ্ধে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!