দায়িত্বে অবহেলার অভিযোগে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
প্রতিনিধি
প্রকাশিত:
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
১৬
বার পড়া হয়েছে
দায়িত্বে অবহেলার অভিযোগে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি দায়িত্বে অবহেলার অভিযোগে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখা। মঙ্গলবার (৪ আগস্ট) ২০২৬, জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক দায়িত্বে অবহেলার কারণে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান। প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো....
30
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি
দায়িত্বে অবহেলার অভিযোগে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখা।
মঙ্গলবার (৪ আগস্ট) ২০২৬, জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক দায়িত্বে অবহেলার কারণে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সজিবুর রহমান সজিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ সিদ্ধান্ত অনুমোদন করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।
প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. মহসিন রিয়াজের স্বাক্ষর রয়েছে।