1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

কুষ্টিয়ায় সেনাবাহিনীর বাস ও যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
29

অনলাইন ডেক্স

 

কুষ্টিয়া মিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জিয়াউল ইসলাম (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় সেনাসদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আজ রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত জিয়াউল ইসলাম হিমেল পরিবহণের যাত্রী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করেন। পুলিশ জানায়, হিমেল পরিবহণের একটি বাস খুলনা থেকে জামালপুর যাচ্ছিল। অন্যদিকে ঈদের ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাসদস্যদের নিয়ে আরেকটি বাস খুলনায় যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল ইসলামকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, দুটি বাসের সংঘর্ষে একজন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সেনাসদস্য মেহেদী হাসান বলেন, বগুড়া থেকে বাসটি ছেড়েছিল। আমরা বিভিন্ন স্থান থেকে সেনা সদস্যদের নিয়ে খুলনার জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে যাচ্ছিলাম। হঠাৎ সামনে থেকে দ্রুতগতিতে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে আমাদের বাসটির সংঘর্ষ হয়। এতে কম-বেশি সবাই আহত হন। হিমেল পরিবহণের যাত্রী জীবন ইসলাম বলেন, চাকরির পরীক্ষা দিতে খুলনা থেকে জামালপুর যাচ্ছিলাম। এ সময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে ৩৫ থেকে ৪০ যাত্রী ছিল। কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ বলেন, ঘটনা পর পরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন দুই বাসের যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সেনাবাহিনীর বাসটিতে ৪০-৪২ জন সেনাসদস্য ছিলেন। তাঁরা সবাই সেনাবাহিনীতে নতুন রিক্রুট। কম-বেশি অনেকেই আহত হয়েছেন। আহত সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন সিভিলিয়ান (বেসামরিক) নিহত হওয়ার খবর পেয়েছি।

 

সুত্র এনটিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!