1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

কচুয়ার রহিমানগর বাজারে নতুন সাজে উদ্বোধন হলো রয়েল নেস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মফিজুল ইসলাম বাবুল, কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর দক্ষিণ বাজারে সুরমা বাস কাউন্টারের পূর্ব পাশে নতুন সাজে উদ্বোধন হয়েছে রয়েল নেস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট।
বুধবার (২১ অক্টোবর) বাদ মাগরিব এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. মেজবাহুল ইসলাম লতিফি। এ সময় স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

রেস্টুরেন্টের মালিক মো. এনায়েত হোসেন জানান, গ্রাহকদের জন্য উন্নতমানের ও রুচিসম্মত খাবার পরিবেশন করা হবে। এ সময় তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে রয়েল নেস্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে খাবার পরিবেশন শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!