কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে ট্রাক, প্রাণ গেল দুই কিশোরের
প্রতিনিধি
প্রকাশিত:
সোমবার, ২৯ জুন, ২০২৬
১২
বার পড়া হয়েছে
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে ট্রাক, প্রাণ গেল দুই কিশোরের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের খালে উল্টে পড়ে দুই কিশোর নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত অহাব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই ইউনিয়নের মো. ফরহাদ মিয়ার ছেলে আরশাদ (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনলাখপীর-চারগাছ সড়ক দিয়ে একটি ট্রাক চলাচলের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মাসুক ও আরশাদ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে...
20
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের খালে উল্টে পড়ে দুই কিশোর নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত অহাব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং একই ইউনিয়নের মো. ফরহাদ মিয়ার ছেলে আরশাদ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনলাখপীর-চারগাছ সড়ক দিয়ে একটি ট্রাক চলাচলের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মাসুক ও আরশাদ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।