1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সীতাকুণ্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজে বিষাক্ত গ্যাস, নিহত ৪

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
30

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকালে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাঙ্কে লিকেজ দেখা দিলে স্থানীয় কয়েকজন বহিরাগত বিষয়টি দেখতে সেখানে যান। এ সময় ট্যাঙ্ক থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়। আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য নেওয়া হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় শতাধিক মানুষ ইয়ার্ডে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছেন ইয়ার্ড কর্মকর্তারা। এ সময় ইয়ার্ডের বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং গ্যাসের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!