
মোঃ আমিনুল ইসলামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার বরুড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬, বুধবার বিকেলে বরুড়ার দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করে বরুড়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী যুবদল।
“যুব, ঐক্য ও প্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক।
বরুড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক মোঃ শাহ আলম, বরুড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন কলোল।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী ও বরুড়া পৌরসভা যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান পাটোয়ারী।
বরুড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গাজী মমিনুল হক লিটন এবং বরুড়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সীমান্তের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং আগামী দিনে দলের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় যুবদল ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।