1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

কুমিল্লায় প্রাইভেট কারে ২৪ কেজি গাঁ\জা জব্দ, আটক ২

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে প্রাইভেট কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ১ হাজার ৯৮৯ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে ১০ বিজিবি। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে শিবেরবাজার বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তী সময়ে আটক দুই ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট আলামতসহ চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!