1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

বরুড়ার নোয়াগাঁও গ্রামে বেপরোয়া কিশোর গ্যাং, প্রতিকার চেয়ে ইউএনওর কাছে এলাকাবাসীর লিখিত আবেদন

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে উঠতি বয়সী বখাটে কিশোর গ্যাং ও তাদের আশ্রয়দাতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। চুরি, ডাকাতি, মাদক সরবরাহ, ইভটিজিং এবং বিভিন্ন ফলমূল চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

আবেদনে বলা হয়, নোয়াগাঁও গ্রামের কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। তারা দিন ও রাতে মানুষের ঘরবাড়ি থেকে মোবাইল ফোন, রাউটার, হাঁস-মুরগি, গাছের নারিকেল, সুপারি, পেঁপে, কলাসহ বিভিন্ন ফলমূল এবং মসজিদের ব্যাটারি পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। এছাড়া এলাকায় মাদক সরবরাহ ও ইভটিজিংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড দিনদিন বেড়েই চলেছে। রাতের বেলায় তাদের ভয়ে এলাকার লোকজন সবসময় আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে বসবাস করেন।

অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো, শামীম হোসেন (২০), জালাল হোসেন (১৫)—উভয় পিতা: মফিজুল ইসলাম, ফাহিম হোসেন (১৯), সাইফুল ইসলাম (১৫)—উভয় পিতা: জহির হোসেন, কাউসার হোসেন (১৬), পিতা: মৃত সজ্জত আলী। সকলের সাং- নোয়াগাঁও (মিজি বাড়ি), পোস্ট: পেরপেটি, উপজেলা: বরুড়া, জেলা: কুমিল্লা।

কিশোর গ্যাং ও তাদের মদদদাতাদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নোয়াগাঁও গ্রামের ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!