1. live@bntv24live.com : BN TV 24LIVE : BN TV 24LIVE
  2. info@www.bntv24live.com : BN TV 24LIVE :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

কচুয়ার সফিবাদে প্রবাসীর ঘরে টিন কেটে চুরি, ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শান্তুু ধর, কচুয়া

 

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ মধ্যপাড়া মোল্লাবাড়ি এলাকায় প্রবাসী মানিক হোসেনের বসতঘরের টিনের বেড়া কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী মানিক হোসেনের মেয়ের অসুস্থতাজনিত কারণে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ঢাকায় চলে যান। এ সুযোগে অজ্ঞাতনামা চোরের দল বসতঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৫ হাজার টাকা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন রোববার সকালে আত্মীয়স্বজন বাড়িতে আসার পর ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় প্রবাসী মানিক হোসেনের ভাই হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

চুরির ঘটনায় আনোয়ার হোসেন, ফাতেমা বেগম ও রাশেদা বেগম তাঁদের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার এ ধরনের চুরির ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!